দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের জনপ্রিয় তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের কোলজুড়ে এসেছে কন্যা সন্তান রাহা কাপুর। জন্মের পর থেকেই তাকে ঘিরে ভক্তদের আগ্রহের কমতি নেই। অনেকেই ধারণা করছেন, বড় হয়ে রাহা হয়তো মা-বাবার মতোই রূপালি পর্দায় নাম লেখাবে। তবে এ বিষয়ে আলিয়ার ভাবনা একেবারেই ভিন্ন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভাট জানিয়েছেন, তিনি চান না তার মেয়ে চলচ্চিত্র জগতে আসুক। বরং তিনি চান রাহা বড় হয়ে ক্রীড়াবিদ বা অ্যাথলেট হোক।
আলিয়া বলেন, রাহার মধ্যে এখন থেকেই একজন অ্যাথলেটের মতো গুণাবলি দেখা যায়। তার ভাষায়, ‘আমি চাই ও বড় হয়ে অ্যাথলেট হোক। ও খুবই চঞ্চল, সারাক্ষণ দৌড়ঝাঁপ ও লাফালাফি করে। তিন বছর বয়সেই ওর মধ্যে যে এনার্জি দেখি, তা একজন অ্যাথলেটের মতোই।’
নিজের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে আলিয়া তার মা সোনি রাজদানকে উল্লেখ করেন। তিনি বলেন, তার মা সংসার সামলানোর পাশাপাশি থিয়েটার ও টেলিভিশনে অভিনয় চালিয়ে গেছেন, যা তাকে সবসময় অনুপ্রাণিত করে।
আলিয়ার কথায়, ‘আমার মা-ই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। থিয়েটার বা টেলিভিশন যাই হোক, তিনি সবসময় নিজের পরিচয় ধরে রেখেছেন।’
বর্তমানে পেশাগত জীবনেও ব্যস্ত সময় পার করছেন আলিয়া ভাট। শিগগিরই যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি ‘আলফা’-তে তাকে অ্যাকশন চরিত্রে দেখা যাবে। পাশাপাশি সঞ্জয় লীলা বানসালির নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ স্বামী রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করবেন তিনি।
এমএস/