দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবেই তিনি কম কাজ করেন এবং এর পেছনে বড় কারণ তার ব্যক্তিগত জীবনদর্শন। সমসাময়িক অনেক অভিনয়শিল্পীর তুলনায় তাকে পর্দায় কম দেখা যাওয়ার বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন তিনি।
স্পর্শিয়া বলেন, তিনি নিজেকে অত্যন্ত অলস মানুষ হিসেবে মনে করেন। আমি কম কাজ করি কারণ আমি খুব অলস। আমার জীবনে খুব বেশি চাহিদাও নেই, আমি খুব সাধারণ মানুষ বলেছেন এই অভিনেত্রী।
তারকা জীবনের বাহ্যিক চাকচিক্য নিয়ে মানুষের মধ্যে যে ধারণা রয়েছে, সেটিকেও ভুল বলে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, অনেকে আমাকে দেখে মনে করে আমি খুব মুডি বা হাই-ফাই লাইফস্টাইলের মানুষ। আসলে তা না।
নিজের জীবনযাপন প্রসঙ্গে স্পর্শিয়া জানান, তিনি খুব সাধারণভাবে জীবন কাটাতে পছন্দ করেন এবং তার চাওয়া-পাওয়াও সীমিত। এ কারণেই কম কাজ করেও তিনি স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন বলে মনে করেন এই অভিনেত্রী।
জে আই