দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি সম্প্রতি নারীবাদ নিয়ে তার বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। এক পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, তার আগের বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় মূল বিষয়টি অনেকেই ভুলভাবে বুঝেছেন।
নোরা ফাতেহি জানান, গত বছর একটি পডকাস্টে তিনি নারীবাদ নিয়ে কথা বলেছিলেন। তবে সেই আলোচনার ছোট ছোট অংশ রিলস ও টিকটকে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়, যার ফলে নেটিজেনরা মূল বিষয়টাই বুঝতে পারেননি।
নোরা বলেন, আমি যেটার পক্ষে কথা বলি তা হলো, চরমপন্থা এমন একটা বিষয় যার আমি পুরোপুরি বিরোধী। আমি সিংগেল প্যারেন্টের সন্তান। আমি সেই পরিবারের থেকেও কোনো আর একজন অভিভাবকের অভাব বোধ করিনি। কিন্তু আমি জানি দুজন অভিভাবকের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ, আমি এই সব বিষয়ের পক্ষে কথা বলেছিলাম।
উল্লেখ্য, এর আগে অন্য এক পডকাস্টে নোরা বলেছিলেন, বর্তমান সময়ের প্রচলিত নারীবাদের ধারণায় বিশ্বাস করেন না যা সমাজকে ধ্বংস করছে। সেই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মূলত তারই প্রেক্ষিতে নতুন এই পডকাস্টে নিজের অবস্থানের ব্যাখ্যা দিলেন তিনি।
/অ