দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ হিসেবে আখ্যা দিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান। শনিবার রাতে বরগুনার পাথরঘাটার কাটাখালী এলাকায় বরগুনা–২ আসনে জামায়াত প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
শামীম আহসান বলেন, নির্বাচনের আগে ডাকসুতে অনিয়ম ও অবক্ষয়ের চর্চা ছিল, যা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে পেরেছে। তিনি দাবি করেন, শিবিরের এই পরিবর্তনের অভিজ্ঞতা থেকেই জামায়াতে ইসলামী দেশ থেকে সব ধরনের অন্যায়, চাঁদাবাজি ও দুর্নীতি দূর করতে সক্ষম হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভয়ভীতি ও চাপ উপেক্ষা করে ইমানের শক্তিতে রাজনীতি করতে হবে। তার ভাষায়, জামায়াতের রাজনীতি ইবাদতের অংশ এবং আল্লাহর সন্তুষ্টি ও পরকালের মুক্তির লক্ষ্যেই তারা কাজ করে। আগামী নির্বাচনে বিএনপির কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।
শামীম আহসান আরও বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবিরের পক্ষে ভোট দিয়ে যে পরিবর্তনের সূচনা করেছে, তার ধারাবাহিকতায় আগামী দিনে জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় আসতে পারে বলে তিনি আশাবাদী।
তবে রোববার শামীম আহসান বলেন, তিনি সরাসরি ডাকসুকে মাদকের আড্ডাখানা বা বেশ্যাখানা বলেননি। তার দাবি, তিনি বোঝাতে চেয়েছেন যে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়ী হয়ে পরিবেশের ইতিবাচক পরিবর্তন এনেছে এবং জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশজুড়েও তেমন পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।
এমএস/