• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আবেগঘন স্ট্যাটাস অপি করিমের

বিনোদন ডেস্ক
  ১০ এপ্রিল ২০২৬, ২২:১৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেখে নিজের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেছেন। সিনেমাটি দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন এবং পুরো টিমের প্রশংসায় ভাসান।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে অপি করিম জানান, সিনেমাটি নিয়ে আগে থেকেই কিছুটা ধারণা থাকলেও হলে গিয়ে পরিবার নিয়ে ছবিটি দেখেন তিনি। তবে সিনেমা চলাকালীন তিনি পুরোপুরি গল্পে ডুবে যান এবং চারপাশের খবর নেওয়ার সুযোগই পাননি বলে উল্লেখ করেন।

তিনি লেখেন, একই পরিচালকের পূর্বের কাজ ‘উৎসব’র সঙ্গে তুলনা করলে ‘বনলতা এক্সপ্রেস’ একেবারেই ভিন্ন ধরনের অভিজ্ঞতা দিয়েছে। তার মতে, ‘উৎসব’-এ যেমন ৯০-এর দশকের আবেগ জড়িয়ে ছিল, তেমনি ‘বনলতা এক্সপ্রেস’ দর্শকদের জন্য এক ধরনের সফরের মতো অনুভূতি তৈরি করেছে।

অপি করিম আরও বলেন, সিনেমাটির সবচেয়ে বড় শক্তি এর সহজ ও সাবলীল উপস্থাপনা। প্রচলিত অ্যাকশন বা অতিরঞ্জিত উপাদানের বাইরে গিয়ে এটি দর্শকদের আবেগকে সামনে এনেছে। শৈশবের স্মৃতি, পারিবারিক সম্পর্ক, প্রেম, প্রিয় সাহিত্য ও গান-সবকিছুর সমন্বয় ঘটেছে ছবিটিতে।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, সিনেমাটিতে সংগীত ও সাংস্কৃতিক উপাদানও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আইয়ুব বাচ্চু, সানি, রবীন্দ্রসংগীতসহ বিভিন্ন গান ও আবেগঘন মুহূর্ত দর্শকদের নস্টালজিক করে তুলেছে।

পরিচালক তানিম নূর সম্পর্কে অপি করিম বলেন, তার কাজের মধ্যে কোনো ভণিতা নেই, বরং সরলতা ও আন্তরিকতা রয়েছে, যা সিনেমাতেও প্রতিফলিত হয়েছে।

তিনি আরও বলেন, সিনেমার প্রতিটি চরিত্রই আলাদা ছাপ ফেলেছে। মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর অভিনয়কে তিনি ‘দারুণ প্রতিদ্বন্দ্বিতা’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি শ্যামল মাওলা, এ কে আজাদ সেতু, শামিমা নাজনীনসহ পুরো কাস্টের অভিনয়ও প্রশংসা করেন তিনি।

অপি করিমের ভাষ্যে, সিনেমা শেষে হলে উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়াও ছিল উচ্ছ্বসিত। অনেকেই অভিনয় ও গল্প নিয়ে আলোচনা করেন, যা তাকে আনন্দিত করেছে।

আরও পড়ুন

অন্ধকার সময়ের কথা জানালেন আমির খান

তিনি আরও বলেন, পরিবার নিয়ে সিনেমা দেখতে গিয়ে তিনি যেমন ভিড় দেখে আনন্দ পেয়েছেন, তেমনি হলে বসে ছবিটি উপভোগ করাও ছিল এক ভিন্ন অভিজ্ঞতা। তার মা ও কন্যাও সিনেমাটি দেখে আবেগাপ্লুত হয়েছেন বলে জানান তিনি।

শেষে অপি করিম ‘বনলতা এক্সপ্রেস’ টিমকে অভিনন্দন জানান। বিশেষ করে টেকনিক্যাল টিমের প্রশংসা করে তিনি বলেন, তাঁদের পরিশ্রমই পর্দার পেছনের সবচেয়ে বড় শক্তি, যদিও তা অনেক সময় দর্শকের চোখে পড়ে না।

জে আই

  • বনলতা এক্সপ্রেস
  • অপি করিম
এ সম্পর্কিত আরও খবর
বনলতা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার
বনলতা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার
বিড়ম্বনায় অপি করিম
বিড়ম্বনায় অপি করিম
অপি করিমের ৩ প্রশ্ন
অপি করিমের ৩ প্রশ্ন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।