দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের কামারখন্দে বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি তাঁকে ধাক্কা দিলে তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যে আই