দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢালিউডের বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক সোহেল রানা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। আগামী রোববার (৫ এপ্রিল) রাতে ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছেন এই অভিনেতা।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে (মাসুদ পারভেজ) এক স্ট্যাটাসের মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই তথ্য জানান তিনি। তবে তার অসুস্থতা কি নিয়ে, তা উল্লেখ করেননি।
ফেসবুক পোস্টে এই বর্ষীয়ান অভিনেতা লেখেন, ইনশাআল্লাহ পরশু অর্থাৎ আগামী ৫ তারিখ রাতে অসুস্থতা পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরের পথে রওনা হব। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
তার এই ঘোষণার পর থেকেই চলচ্চিত্রাঙ্গনের সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন; প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
সত্তর ও আশির দশকের জনপ্রিয় এই নায়কের চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল প্রযোজক হিসেবে। ১৯৭২ সালে কালজয়ী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন তিনি।
পরবর্তীতে ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসেবে পর্দায় আসেন এবং ‘সোহেল রানা’ নাম ধারণ করেন। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়, প্রযোজনা ও পরিচালনা, তিন ক্ষেত্রেই অসামান্য অবদানের জন্য তিনি দেশীয় চলচ্চিত্রের এক অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন।
এমএস/