দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে নিজের অভিনীত প্রিয়তমা সিনেমা দেখলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। সিনেমা দেখে কেঁদেছেন তিনি। সিনেমাটি দেখে দর্শকরা যেমন আপ্লুত হয়েছেন, তেমনি শাকিবও আপ্লুত হয়েছেন। সিনেমা শেষে তার চোখে জল চলে আসে।
সিনেমার নির্মাতা হিমেল আশরাফ এমনটাই জানালেন।
এক ফেসবুকে পোস্টে পরিচালক হিমেল আশরাফ লেখেন, কোনো এক অদ্ভুত কারণে উনি (শাকিব) আমার ওপর আস্থা পেতেন। প্রায়ই বলতেন, তুই একদিন বড় ডিরেক্টর হবি হিমেল। আমি আজও জানি না, তিনি আসলে কেন বলতেন এই কথা। শুধু আমাকে না, আমার অনুপস্থিতিতেও তিনি খুবই কনফিডেন্সের সঙ্গে বলতেন, হিমেল ভালো বানাবে। তার কথা শুনে মানুষ মুচকি হাসতো।
এই নির্মাতা আরও লেখেন, আজ প্রিয়তমা দেখা শেষে তার (শাকিব খান) ভেজা চোখে চোখ পড়তেই আমাকে দেখে হেসে আমার কাঁধে হাত রেখে কিছু না বলেও যেন কত কিছু বললেন। আর আমি তার বিজয়ের হাসি দেখে মনে মনে বারবার বলছিলাম, ভাইয়া থ্যাংক ইউ। শাকিব খানের ব্যস্ত শিডিউলে হয়তো তার সঙ্গে আমার অনেক কাজ হবে না, কিন্তু একজন নির্মাতা হিমেল আশরাফ আজীবন শাকিব খানের কাছে ঋণী হয়ে থাকবে।
প্রসঙ্গত, মঙ্গলবার সিনেমাটি দেখেছেন তারা। এ সময় শাকিবের পাশে বসেছিলেন অভিনেত্রী নওশীন, অভিনেতা হিল্লোল, নির্মাতা হিমেল আশরাফসহ অনেকে। শুধু সিনেমা দেখাতেই সীমাবদ্ধ থাকলেন না, বরং দেখা শেষে উচ্ছ্বসিত দর্শকের আবদারও মিটিয়েছেন শাকিব। তাদের সঙ্গে ছবি তুলেছেন, ভিডিওবন্দী হয়েছেন।
জেডএ