দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢালিউডের সফল অভিনেতা শাকিব খান ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। পাবনায় শুটিং চলাকালীন সময়ে প্রিয় তারকাকে এক নজর দেখতে ঢল নেমেছে উৎসুক জনতার।
এমন একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন শাকিব নিজেই। ভিডিওতে দেখা যাচ্ছে, মানুষের ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে শাকিব খানের গাড়ি। ওই ভিডিওর ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘আমাকে ভালোবাসায় রাখুন।’
ঢাকার অংশের শুটিং শেষে গত ১৮ ডিসেম্বর পাবনায় শুটিং শুরু করেন শাকিব খান। সেখানে ৯ দিন চলবে ‘রাজকুমার’ সিনেমার শুটিং। এরপর শাকিব উড়াল দেবেন আমেরিকায়। সেখানে হবে সিনেমার বাকি অংশের কাজ। আমেরিকার পর টিমসহ ভারতে আসার কথা রয়েছে। সেখানেও ধারণ করা হবে কিছু দৃশ্য।
জানা গেছে, প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে শাকিবের বিপরীতে রয়েছেন হলিউড অভিনেত্রী কোর্টনি কফি। আরশাদ আদনানের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করছেন হিমেল আশরাফ।
এম