দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যে মুখটি এতদিন প্রাণে ভরিয়ে রাখত পর্দা আজ সে নিথর দেহে তার কর্মস্থল চ্যানেল আই প্রাঙ্গণে। শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে ছুটে এসেছেন সহকর্মী, স্বজন আর ভালোবাসার মানুষগুলো। অভিনেতা শামস সুমনকে হারিয়ে শোকে কাতর শোবিজ অঙ্গন।
বুধবার (১৮ মার্চ) সকালে অনুষ্ঠিত হয় শামস সুমনের প্রথম জানাজা। সেখানে ছিল না কোনো কোলাহল, ছিল শুধু নীরবতা আর কান্নার চাপা শব্দ।
শিল্পী, নির্মাতা, সহযোদ্ধারা যেন বিশ্বাসই করতে পারছিলেন না তাদের প্রিয় সহকর্মী চলে গেলেন না ফেরার দেশে।
প্রিয় সহকর্মীকে বিদায় জানাতে এসে অনেকে চোখের জল আটকে রাখতে পারছিলেন না। একসঙ্গে কাটানো সময়, শুটিং সেটের হাসি, গল্প সবকিছুই যেন হঠাৎ থেমে গেছে তাদের! মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা শামস সুমন। যুক্তরাজ্য থেকে তার পরিবারের সদস্যরা দেশে ফিরলেই রাজশাহীর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে।
কে