দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশিষ্ট অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
টেলিভিশন নাটকের এক সময়ের জনপ্রিয় মুখ শামস সুমন মঞ্চ, ছোট পর্দা ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন। সাম্প্রতিক সময়ে তাকে টেলিভিশন নাটকে নিয়মিত দেখা না গেলেও তার অভিনয় জীবনের অবদান স্মরণীয় হয়ে রয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অভিনয় জীবনে একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ‘জয়যাত্রা’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘আয়না কাহিনী’, ‘হ্যালো অমিত’ ও ‘মন জানে না মনের ঠিকানা’।
২০০৮ সালে একটি চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এমএস/