দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত বৃহস্পতিবার (১২ মার্চ) মধ্যরাত থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সংগীতশিল্পী তানজীব সারোয়ারের ‘আত্মহত্যার চেষ্টা’র খবর।
গুঞ্জন ওঠে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। এরপর বিষয়টি নিয়ে মুখ খোলেন তার স্ত্রী সাবা সানজিদা রহমান।
গায়কের স্ত্রী সাবা সানজিদা রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আত্মহত্যার চেষ্টার খবরটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। উচ্চ রক্তচাপের কারণে সে আইসিইউতে ভর্তি ছিলো।’
তিনি জানান, আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন তানজীব। ১২ মার্চ মধ্যরাতে হঠাৎ চাপ বেড়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
গুজব ছড়ানোর বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সাবার ভাষায়, ‘যেকোনো ধরনের তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দয়া করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের ভালোবাসা ও দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’
গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে পরিচিত তানজীব সারোয়ার ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে যাত্রা শুরু করেন। একই বছর প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’। পরে ২০১৪ সালে ‘মেঘবরণ’ এবং ২০১৬ সালে ‘হৃদমোহিনী’ নামে আরও দুটি অ্যালবাম প্রকাশিত হয়। ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’ গানের মাধ্যমে শ্রোতাদের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি।
কে