• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও লেখালিখির আয়োজনে সিনেমার ‘পিচ’ নিয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
  ০৭ মার্চ ২০২৬, ১৬:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও কন্টেন্ট ভিত্তিক প্রতিষ্ঠান লেখালিখির যৌথ আয়োজনে ‘পিচ ইওর ফিল্ম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) এ কর্মশালার আয়োজন করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বর্তমান যুগে সিনেমা শিল্পে ‘পিচ’ বা ’পিচ ডেক’ একটি পরিচিত শব্দ। সিনেমাকে নির্মাতা কিভাবে নির্মাণ করবেন, তার প্রযোজনায় সহায়তায় প্রয়োজন কিনা বা এই সিনেমার সম্ভাবনা কতটুকু- সবকিছুই এই পিচের অন্তর্ভুক্ত। বৈশ্বিক মঞ্চ তো বটেই, জাতীয় পর্যায়েও অনুদান থেকে শুরু করে বেসরকারীভাবেও সিনেমার পিচ গ্রহণযোগ্যতা পেয়েছে। এ কারণেই আগ্রহীদের নিয়ে লেখালেখি এই কর্মশালার আয়োজন করে। এতে মূল কর্মশালা পরিচালা করেন নির্মাতা ও প্রযোজক রাকা নোশিন নাওয়ার। এবং সার্বিক তত্বাবধানে ছিলেন লেখালিখির প্রধান নির্বাহী সৈয়দা ফারজানা জামান রুম্পা।

মূল আলোচক রাকা নোশিন নাওয়ার তার দিনব্যাপী এই কর্মশালায় পিচ কীভাবে তৈরি করতে হয়—তার ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেন। একটি শক্তিশালী প্রজেক্ট প্রস্তাবনা কীভাবে প্রস্তুত করা যায় এবং কার্যকর পিচ ডেক কীভাবে সাজাতে হয়, সে বিষয়ে প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়। পিচ ডেক শুধু আকর্ষণীয় স্লাইড নয়; এটি এমন একটি কৌশলগত নথি, যেখানে সৃজনশীল ভাবনাকে প্রযোজনার পরিকল্পনা, লক্ষ্য দর্শক নির্ধারণ এবং আর্থিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করে উপস্থাপন করতে হয়।

এই কর্মশালাতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জনাব ম. জাভেদ ইকবাল, পরিচালক জনাব মোহাম্মদ কামরুজ্জামান ভূঁঞা, প্রকল্প পরিচালক জনাব আলী সরকার এবং একুশে পদকপ্রাপ্ত পরিচালক চাষী নজরুল ইসলামের কন্যা ও চাষী ফিল্মসের নির্বাহী আন্নি ইসলাম।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক তরুণদের উপস্থিতি দেখে আশা ব্যক্ত করেন ও পরবর্তীকালে সিনেমা শিল্পের উন্নয়নের জন্য পাশে থাকার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ সবসময় চেষ্টা করে সিনেমার জন্য হিতকর কিছু করার। আমরা এ ধরনের বিভিন্ন আয়োজনের পাশে থাকার জন্য সবসময় আগ্রহী।

চাষী ফিল্মসের নির্বাহী আন্নি ইসলাম বলেন, ফিল্ম পিচিং নিয়ে কর্মশালা একটি যুগোপযুগি আয়োজন। সিনেমার স্বার্থেই এমন আরও অনেক আয়োজন প্রয়োজন।

লেখালিখির কর্ণধার সৈয়দা ফারজানা জামান রুম্পা বলেন, দক্ষ ও চৌকশ সিনেমা সৈনিক তৈরি করার উদ্দেশ্যে এই কর্মশালা শুধ সূচনা মাত্র। এরপর আরও বিস্তারিতভাবে তরুণদের দক্ষ করার আয়োজন করার পরিকল্পনা আছে।

দিনব্যাপী এই কর্মশালার শেষে সকলের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়ে। এতে অংশ নেন তিরিশ জন আগ্রহী প্রশিক্ষণার্থী।

উল্লেখ্য, চলচ্চিত্র ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সামগ্রী সংগ্রহ, সংরক্ষণ এবং গবেষণার মাধ্যমে চলচ্চিত্র কেন্দ্রিক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গুরুত্বপূর্ণ একটি জাতীয় প্রতিষ্ঠান। ১৯৭৮ সালের ১৭ মে তৎকালীন তথ্য মন্ত্রণালয়ের অধীন ‘ফিল্ম ইনস্টিটিউট ও আর্কাইভ’ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ।

লেখালিখির যাত্রা শুরু ২০১৮ সাল থেকে। লেখালিখি একটি সৃজনশীল দক্ষতা উন্নয়ন ও গল্পকার তৈরির প্ল্যাটফর্ম ও রাইটিং ও কনটেন্ট উদ্যোগ। লেখার যেকোনও ফর্ম নিয়ে কাজ করার পাশাপাশি এর সংশ্লিষ্ট প্রশিক্ষণ, কর্মশালা ও মেন্টরশিপ প্রদানের উদ্যোগ এই প্রতিষ্ঠান নিয়েছে ২০২৩ সাল থেকে। এর মূল কাজ কনটেন্ট ডেভেলপমেন্ট ও স্টোরি ডেভেলপমেন্টে পেশাগত সহায়তা প্রদান করা।

ভবিষ্যতে ফিল্ম আর্কাইভ ও লেখালিখি একসাথে এ ধরণের আরো সৃজনশীল আয়োজনের উদ্যোগ নেবে বলে কর্তৃপক্ষ আশাবাদী।

এবি/

  • বিনোদন
এ সম্পর্কিত আরও খবর
দ্বিতীয় দফায় ভারতে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার
দ্বিতীয় দফায় ভারতে তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার
ভারত সফর স্থগিত করলেন শাকিরা
ভারত সফর স্থগিত করলেন শাকিরা
পিরোজপুরে বিনোদন সীমিত দুটি সেতুতে, ঈদের আনন্দে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
পিরোজপুরে বিনোদন সীমিত দুটি সেতুতে, ঈদের আনন্দে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোয় উপচে পড়া ভিড়
ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোয় উপচে পড়া ভিড়
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।