দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা ও আইনজীবী পিয়া জান্নাতুল সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজাব পরিহিত একটি ছবি শেয়ার করে নিজের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত অবস্থান স্পষ্ট করেছেন।
সম্প্রতি দেওয়া এক পোস্টে তিনি জানান, তিনি যেমন একজন ফ্যাশন মডেল, তেমনি একজন আইনজীবীও। আধুনিক চিন্তাভাবনা, পেশাগত পরিচয় ও নিজস্ব মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি তার ধর্মীয় বিশ্বাস তার ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ বলেও উল্লেখ করেন তিনি। ছবিটি দ্বিতীয় তারাবি আদায়ের পরের দিনের বলে পোস্টে উল্লেখ করেন পিয়া।
পোস্টে তিনি লেখেন, ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা।
সমালোচনার বিষয়েও প্রতিক্রিয়া জানান পিয়া জান্নাতুল। এক ব্যবহারকারী নেইলপলিশ পরে নামাজ আদায়ের বিষয়ে প্রশ্ন তুললে জবাবে তিনি বলেন, “আমার বা যেকোনো মানুষের কাজ আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্তু সম্মান সব সময় থাকুক—সব মানুষের জন্য, সব ধর্মের জন্য, সবার বিশ্বাসের জন্য।
পোস্টের শেষে তিনি সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।
উল্লেখ, ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেন পিয়া জান্নাতুল। পরে ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।
জে আই