দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকা থাকছেন এমন গুঞ্জনকে ভিত্তিহীন বলে জানিয়েছেন ছবিটির পরিচালক আজমান রুশো।
সম্প্রতি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, আগামী মাসে শুটিং শুরু হতে যাওয়া এই ছবিতে শাকিব খানের বিপরীতে একজন পাকিস্তানি অভিনেত্রীকে দেখা যেতে পারে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যেও আলোচনা তৈরি হয়।
তবে এ প্রসঙ্গে নির্মাতা আজমান রুশো বলেন, ‘রকস্টার’-এর গল্প ও প্রেক্ষাপট পুরোপুরি বাংলাদেশের। ভাষাও বাংলা। সেখানে পাকিস্তানি নায়িকা থাকার কোনো প্রশ্নই আসে না।
আমরা শুরু থেকেই এমন কিছু ভাবিনি। যে তথ্য ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন,।
এর আগে এক সাক্ষাৎকারে শাকিব খান জানিয়েছিলেন, পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির-এর সঙ্গে একটি সিনেমা নিয়ে তার আলোচনা চলছে। তবে কোন ছবির জন্য সেই আলোচনা, তা স্পষ্ট করেননি তিনি।
এ প্রসঙ্গে রুশো বলেন, শাকিব ভাই সামনে আরও অনেক সিনেমা করবেন। হয়তো অন্য কোনো প্রজেক্টের কথা বলেছেন। কিন্তু ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকার কোনো সম্ভাবনা নেই।
আগামী ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নির্মিতব্য ‘রকস্টার’-এ শাকিব খানকে ঢাকার এক তরুণের চরিত্রে দেখা যাবে। দেশীয় সংস্কৃতির প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে থাকছে স্থানীয় আবহ ও সমকালীন উপস্থাপন।
উল্লেখ, জনপ্রিয় বিভিন্ন বিজ্ঞাপন নির্মাণের মাধ্যমে পরিচিতি পাওয়া আজমান রুশো এই প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন। তার এই অভিষেক প্রজেক্ট ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
জে আই