দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডে গুঞ্জন নতুন কিছু নয়। সময়ের সঙ্গে অনেক আলোচনা হারিয়ে গেলেও কিছু সম্পর্কের গল্প বারবার ফিরে আসে আলোচনায়। তেমনই একটি বহুল চর্চিত গুঞ্জন ছিল বলিউডের চিরসবুজ অভিনেত্রী রেখা এবং ‘খিলাড়ি’ খ্যাত তারকা অক্ষয় কুমার এর সম্পর্ক নিয়ে।
নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে এই গুঞ্জন নিয়ে বি-টাউনে বেশ শোরগোল পড়ে যায়। বিশেষ করে ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত খিলাড়িয়ো কা খিলাড়ি সিনেমার শুটিং চলাকালীন সময়ে রেখা ও অক্ষয়ের ঘনিষ্ঠতা নিয়ে নানা জল্পনা ছড়ায়। তবে সেই সময় অক্ষয়ের তৎকালীন প্রেমিকা অভিনেত্রী রবীনা টন্ডন এসব গুঞ্জনকে একতরফা বলে উড়িয়ে দিয়েছিলেন।
এক সাক্ষাৎকারে রবীনা প্রকাশ্যে বিরক্তি জানিয়ে দাবি করেছিলেন, রেখার সঙ্গে অক্ষয়ের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। বরং তার ভাষায়, রেখার কাছ থেকে বাঁচতেই অক্ষয় নাকি পালিয়ে বেড়াত। রবীনার অভিযোগ ছিল, পেশাদারিত্ব বজায় রাখার স্বার্থেই অক্ষয় রেখার সঙ্গে সহনশীল আচরণ করতেন, যাতে শুটিংয়ে কোনো সমস্যা না হয়।
রবীনা আরও বলেন, শুটিংয়ের সময় রেখা প্রায়ই বাড়ি থেকে অক্ষয়ের জন্য রান্না করা খাবার নিয়ে আসতেন। তবে তার মতে, একজনের বোঝা উচিত কোথায় গিয়ে সীমানা টানতে হয়।” সরাসরি রেখাকে উদ্দেশ করে রবীনা সে সময় মন্তব্য করেছিলেন, “আপনি নিজের হাঁটুর বয়সি একজন মানুষের কাছ থেকে কীই বা আশা করতে পারেন? সে আপনাকে খুশি রাখার চেষ্টা করবে এটাই স্বাভাবিক। রেখা মানুষ হিসেবে মিষ্টি হতে পারেন, কিন্তু কোথায় থামতে হয়, সেটা তার জানা উচিত ছিল।
এই ত্রিমুখী বিতর্ক নিয়ে যদিও অক্ষয় কুমার কিংবা রেখা কেউই কখনো প্রকাশ্যে মুখ খোলেননি। সময়ের সঙ্গে সঙ্গে অক্ষয় ও রবীনার সম্পর্কেও ভাঙন ধরে। পরে ২০০১ সালে অক্ষয় কুমার অভিনেত্রী ও লেখিকা টুইঙ্কল খান্নাকে বিয়ে করেন।
বলিউডের অতীতের এই সম্পর্কগুঞ্জন আজও মাঝেমধ্যে আলোচনায় ফিরে আসে, যদিও সংশ্লিষ্ট তারকারা বরাবরই নীরব থেকেছেন।
জে আই