দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিবাহবার্ষিকী উদযাপন শেষে দেশে ফিরে মুম্বাই বিমানবন্দর থেকে জুহুতে নিজেদের বাড়ি যাচ্ছিলেন বলিউড তারকা অক্ষয় কুমার ও তার স্ত্রী টুইঙ্কেল খান্না। পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অক্ষয়-টুইঙ্কেলের নিরাপত্তা বহরের একটি গাড়ি।
সোমবার (১০ জানুয়ারি) রাত প্রায় ৯টা নাগাদ জুহু এলাকার সিলভার বিচ ক্যাফের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, একটি নিয়ন্ত্রণহীন মার্সিডিজ গাড়ি পেছন থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দিলে রিকশাটি উল্টে যায় এবং সেটি অক্ষয় কুমারের নিরাপত্তারক্ষীদের এসকর্ট গাড়ির সঙ্গে ধাক্কা খায়। ধাক্কার জেরে এসকর্ট গাড়িটি রাস্তার উপর ডান পাশে উল্টে যায়। দুর্ঘটনায় অন্তত দু’জন আহত হন বলে জানা গেছে।
যে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় সেটি অক্ষয় বা টুইঙ্কলের ব্যক্তিগত গাড়ি ছিল না। অভিনেতাকে নিয়ে যাওয়ার কনভয়ের অংশ ছিল ওই এসকর্ট গাড়িটি। দুর্ঘটনার সময় অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না তাদের বিলাসবহুল গাড়িতে ছিলেন এবং তারা দু’জনেই সম্পূর্ণ নিরাপদ আছেন।
ঘটনাস্থল থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এসকর্ট গাড়িটি পাশে অপর একটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে—চাপা পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উল্টে থাকা এসকর্ট গাড়ি এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি।
উল্লেখ্য, অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না সম্প্রতি তাদের ২৫তম বিবাহবার্ষিকী উদ্যাপন করে বিদেশ সফর সেরে দেশে ফিরছিলেন। ২০০১ সালের ১৭ জানুয়ারি এই তারকা দম্পতির বিয়ে হয়। তাঁদের দুই সন্তান—ছেলে আরাভ এবং মেয়ে নিতারা।
এবি/