দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্য অনেক তারকার মতো ভোট দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এটি ঢাকা-১৭ নির্বাচনী আসনের অন্তর্গত।
কেন্দ্রে প্রবেশের পরপরই ভক্তরা তাকে ঘিরে ধরেন। সাধারণ ভোটার থেকে শুরু করে নির্বাচনের দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর সদস্য ও কর্মকর্তাদের সেলফির আবদারও মেটান এই রক তারকা।
ভোট দিয়ে প্রতিক্রিয়ায় জেমস বলেন, ‘সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশ। সামনে যে আসবে, এ ধারা যেন অব্যাহত থাকে। দেশে যেন শান্তি আসে, দেশের মানুষ যেন ভালো থাকে।’
নির্বাচনের পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। জেমস বলেন, ‘খুবই স্মুথ সব। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম-সুন্দর। কোনো ঝামেলা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারকে এর জন্য ধন্যবাদ।’
ভোট দেওয়ার পর নিজের ব্যান্ডের সদস্যদেরও ভোট দিতে উৎসাহিত করেন জেমস। ফোনে অনেক সদস্যকে নিজের ভোট দেওয়ার কথা জানিয়ে বাকিদের খোঁজখবরও নেন তিনি।
এবি/