• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

নগরবাউল জেমসের জন্মদিন

বিনোদন ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৬, ১১:২১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘পাগলা হাওয়ায়’ বন্ধুর আসার বার্তা দেন গানের সুরে। আবার গানের সুরেই আকাশের কাছে জানতে চান মায়ের কথা। তারুণ্যের জোয়ারে বরাবরই উন্মাতাল তিনি। যার গানের উন্মাদনায় সদা ভদ্র ছেলেটিও খানিক সময়ের জন্য পরিণত হয় ‘দুষ্টু ছেলের দলে’। বলছি নগরবাউল জেমসের কথা। শুক্রবার (২ অক্টোবর) এই নন্দিত রক তারকার জন্মদিন। ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন জেমস।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তার পারিবারিক নাম মাহফুজ আনাম। কৈশোরের বড় একটি সময় চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে কেটেছে তার। সেখানে বন্ধুদের নিয়ে গড়ে তোলেন ব্যান্ড ‘ফিলিংস’। ১৯৮৭ সালে ফিলিংসের সঙ্গে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। পরের বছর প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘অনন্যা’। পরবর্তী সময়ে ‘ফিলিংস’ ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘নগর বাউল’।

দীর্ঘ সংগীতজীবনে ‘লেইস ফিতা লেইস’, ‘নগর বাউল’, ‘দুষ্টু ছেলের দল’, ‘পালাবে কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘আমি তোমাদেরই লোক’ ও ‘কাল যমুনা’র মতো অ্যালবাম উপহার দিয়েছেন জেমস। তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘তারায় তারায়’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘সুস্মিতার সবুজ ওড়না’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দিদিমনি’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’ ও ‘এক নদী যমুনা’সহ অসংখ্য গান।

বাংলাদেশি সিনেমায় প্লেব্যাক করেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন জেমস। সংগীতে অবদানের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। দেশের সীমানা পেরিয়ে বলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন এই রক তারকা। তার গাওয়া ‘ভিগি ভিগি’, ‘চাল চালে’, ‘আলবিদা’, ‘রিশতে’ ও ‘বেবাসি’ গানগুলোও শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।

তবে নিজের জন্মদিন নিয়ে জেমসের ভাবনাটা একেবারেই আলাদা। জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, ‘জন্মদিন তো একটাই, যেদিন তুমি জন্মেছ। এরপর এগুলো তো জন্মদিন নয়। যেদিন জন্মেছ, আর যেদিন মারা যাবে মৃত্যুদিন, এই দুইটাই আছে।’

আরও পড়ুন

মুক্তির আগেই ‘দৃশ্যম ৩’ নিয়ে যে আভাস মিলছে

মিথিলার জীবনে নতুন অধ্যায়, চাইলেন দোয়া

ব্যক্তিজীবনে জেমস দুইবার বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি। ১৯৯১ সালে তাদের বিয়ে হয়, বিচ্ছেদ হয় ২০০৩ সালে। এর আগে ২০০২ সালে বেনজীর সাজ্জাদকে বিয়ে করেন জেমস। তাদের দুই কন্যা-জান্নাত ও জাহান এবং এক ছেলে-দানেশ।

গান, গিটার আর স্বতন্ত্র কণ্ঠের জাদুতে কয়েক দশক ধরে শ্রোতাদের মাতিয়ে রাখা নগরবাউল জেমস এবারও জন্মদিন কাটাবেন আপনজনদের সঙ্গেই।

কেএম

  • জেমস
  • নগরবাউল
  • জন্মদিন
এ সম্পর্কিত আরও খবর
ছড়াকার জগলুল হায়দারের জন্মদিন আজ
ছড়াকার জগলুল হায়দারের জন্মদিন আজ
নায়িকার গাল টেনে ধরলেন ভক্ত, ভিডিও ভাইরাল হতেই যা বললেন অভিনেত্রী
নায়িকার গাল টেনে ধরলেন ভক্ত, ভিডিও ভাইরাল হতেই যা বললেন অভিনেত্রী
ছেলের জন্মদিনে শাকিবের শুভেচ্ছা, আবেগঘন পোস্ট অপু বিশ্বাসের
ছেলের জন্মদিনে শাকিবের শুভেচ্ছা, আবেগঘন পোস্ট অপু বিশ্বাসের
স্ত্রীর জন্মদিনে যে বার্তা দিলেন দীপ্তি চৌধুরীর স্বামী
স্ত্রীর জন্মদিনে যে বার্তা দিলেন দীপ্তি চৌধুরীর স্বামী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।