দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই দর্শকদের ব্যাপক আগ্রহের আভাস দিচ্ছে অজয় দেবগন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। আজ (২ অক্টোবর) মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটির ছয় দিনের অগ্রিম প্রদর্শনীর টিকিট বিক্রি এরই মধ্যে প্রায় ৫০ কোটি টাকা ছাড়িয়েছে।
স্যাকনিল্কের সর্বশেষ তথ্য অনুযায়ী, ছয় দিনের অগ্রিম প্রদর্শনী মিলিয়ে ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৪৮ কোটি ৯৮ লাখ টাকা। এর মধ্যে কোনো ব্লক সিটের হিসাব ছাড়াই প্রকৃত অগ্রিম বুকিংয়ের পরিমাণ ৩৮ কোটি ৩৯ লাখ টাকা।
ভারতের ২৩৮টি শহরের ৩৩৩টি প্রেক্ষাগৃহে ১ হাজার ৫০৩টি প্রদর্শনীর হিসাবের ভিত্তিতে এই তথ্য পাওয়া গেছে। শুধু ৬ অক্টোবরের পঞ্চম দিনের অগ্রিম বুকিং থেকেই এসেছে ৭৩ লাখ ১৮ হাজার টাকা।
শহরভিত্তিক অগ্রিম টিকিট বিক্রিতে সবচেয়ে বেশি সাড়া মিলেছে গুজরাটের জুনাগড়ে। সেখানে বুকিংয়ের পরিমাণ ৬ লাখ ৯১ হাজার টাকা। এরপর ৬ লাখ ৬৩ হাজার টাকা নিয়ে রয়েছে হায়দরাবাদ। ৬ লাখ ১৪ হাজার টাকা নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আহমেদাবাদ।
‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির এই বহুল প্রতীক্ষিত শেষ পর্বে আবারও কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। অভিষেক পাঠকের পরিচালনায় গল্পে পরিবারকে রক্ষা করতে ফের কৌশলের আশ্রয় নিতে দেখা যাবে বিজয়কে। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন রহস্য ও নাটকীয় মোড়।
আগের পর্বগুলোর মতো এই সিনেমাতেও অভিনয় করছেন টাবু, শ্রিয়া শরণ, ইশিতা দত্ত, মৃণাল যাদব, রজত কাপুর ও প্রকাশ রাজসহ একঝাঁক অভিনয়শিল্পী।
/অ