দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-৮ আসনের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি কেন্দ্রে সকালেই ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রবীণ অভিনেতা ও প্রকৌশলী আবুল হায়াত। মাঝের তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) বাদে এবারসহ দেশের সব নির্বাচনেই ভোট দিয়েছেন তিনি। এবারের ভোট মিলিয়ে এটি তার ১০ম জাতীয় সংসদ নির্বাচন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার কিছু আগে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন এই গুণী অভিনেতা। ভোট শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
আবুল হায়াত বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো ও সুন্দর। কোনো অসুবিধা বা বিশৃঙ্খলা দেখিনি।
তিনি আরও বলেন, যোগ্য প্রার্থীরা যেন নির্বাচিত হন-এটাই প্রত্যাশা। “জেনুইন একটা পার্টি সরকার পরিচালনায় এলে অনেক কিছুই ঠিক হবে” যোগ করেন তিনি।
একইদিন বেলা সাড়ে ১০টার দিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আরেকটি কেন্দ্রে ভোট দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী সারা হোসেন।
ভোট শেষে তিনি জানান, এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও ভোটার উপস্থিতি কিছুটা কম।
জে আই