e1a17682a064f94e1818091634626090
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: digital@desh.tv

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় দম্পতি অনন্ত জলিল ও বর্ষা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ (দক্ষিণ ভবন) কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
এক ফেসবুক স্ট্যাটাসে অনন্ত জলিল লিখেছেন, “যার হাতেই ক্ষমতা যাক না কেন, আমাদের প্রিয় দেশ যেন উন্নয়নের পথে এগিয়ে যায়। আমরা যেন নিরাপদ ও সুন্দরভাবে ব্যাবসা-বাণিজ্য করতে পারি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ চাই।”
তিনি শিক্ষাব্যবস্থার উন্নতিসহ নতুন সরকারের প্রতি বিভিন্ন প্রত্যাশার কথাও উল্লেখ করেছেন। অনন্ত জলিল ও বর্ষার এই ইতিবাচক মনোভাব নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।
জে আই