দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ দুই দশকের দাম্পত্য জীবনে ইতি টানছেন নীলাঞ্জনা শর্মা? শুক্রবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় তার দেওয়া এক ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে এমনই জল্পনা তুঙ্গে।
সরাসরি বিচ্ছেদের কথা উল্লেখ না করলেও, ‘কৃতজ্ঞচিত্তে এক অধ্যায় সমাপ্তি’র কথা জানিয়ে নীলাঞ্জনা বুঝিয়ে দিলেন, যিশু সেনগুপ্তর সঙ্গে তার সম্পর্কের সুতো সম্ভবত পাকাপাকিভাবেই ছিঁড়ল।
পোস্টে নীলাঞ্জনা লিখেছেন, ‘অর্থহীন বলেই যে কোনো কিছু শেষ হচ্ছে, তেমন নয়। বরং সেটা থেকে যা শেখার ছিল, তার কাজ শেষ হয়ে গিয়েছে... এই অধ্যায় আমার মধ্যে সাহস, স্পষ্টতা এবং নিজের প্রতি গভীর আস্থা এনেছে।’
মাতৃবিয়োগ ও ব্যক্তিগত ঝড়ের পর নিজেকে সামলে নিয়ে দুই মেয়ে সারা ও জারাকে আঁকড়ে নতুন জীবন শুরুর কথাও উঠে এসেছে তার লেখনীতে।
নীলাঞ্জনার এই পোস্টে সমর্থন জানিয়েছেন অভিনেত্রী বরখা বিস্ত, যার নিজের জীবনেও ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন রয়েছে।
মন্তব্য বক্সে নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে বরখা লিখেছেন, ‘তোমার পরিস্থিতি আমি খুব ভালো করে বুঝতে পারছি। অসংখ্য শুভকামনা রইল।’
টলিপাড়ার দুই নারীর এই ভার্চুয়াল মেলবন্ধন বুঝিয়ে দিচ্ছে, ব্যক্তিগত লড়াইয়ে তারা একে অপরের ‘চিয়ার লিডার’ হয়ে উঠেছেন।
কে