দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম আবারও বড়োপর্দায় ফিরছেন নতুন সিনেমা ‘মালিক’-এ। পরিচালক সাইফ চন্দনের হাত ধরে নির্মিত এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।
সিনেমার মূল দৃশ্যধারণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে পোস্ট প্রোডাকশন কাজ চলছে।
পরিচালক সাইফ চন্দন সংবাদমাধ্যমকে জানান, শেষ মুহূর্তের কিছু কাজ বাকি থাকলেও ঈদুল ফিতরের জন্য তারা সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন।
তিনি বলেন, দেশে ঈদের বাজার বেশ ইতিবাচক হওয়ায় এ সময়টাতেই ‘মালিক’ সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
এর আগে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটি গড়েছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’ এবং গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ সিনেমায়। উভয় সিনেমায় তাদের অভিনয় দর্শকদের থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, যা নতুন সিনেমাটির জন্য দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
জে আই