দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়া হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে অতিরিক্ত জরিমানা বা সারচার্জ ছাড়াই নির্ধারিত কর ও ফি পরিশোধ করে কাগজপত্র হালনাগাদ করতে পারবেন যানবাহনের মালিক ও চালকেরা।
সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএর পোস্টে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করেই সব ধরনের মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। এ সুবিধার আওতায় ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট নবায়ন এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সুযোগ পাবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গ্রাহকদের জন্য এটিকে শেষ সুযোগ উল্লেখ করে নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
এমএম/