দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফরান নিশো অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বড় সাফল্য অর্জন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে প্রকাশিত প্রজ্ঞাপনে জানায়, সেরা অভিনেতা (প্রধান চরিত্র)সহ মোট আটটি বিভাগে পুরস্কার জিতেছে রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি।
২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ ছিল আফরান নিশোর প্রথম সিনেমা। একই সময়ে শাকিব খান অভিনীত ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ মুক্তি পেলেও গল্প, নির্মাণ ও অভিনয়ের দিক থেকে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায় ‘সুড়ঙ্গ’। মুক্তির পর থেকেই সিনেমাটি আলোচনায় ছিল।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘সুড়ঙ্গ’ যে বিভাগগুলোতে পুরস্কার পেয়েছে সেগুলো হলো, শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র), শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্র), শ্রেষ্ঠ অভিনেতা (কৌতুক চরিত্র), শ্রেষ্ঠ গায়িকা, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক এবং শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা।
সিনেমাটিতে আফরান নিশো অভিনয় করেছেন মাসুদ চরিত্রে একজন সাধারণ ইলেকট্রিশিয়ান। স্ত্রী ময়না চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। দারিদ্র্য ও লোভের ফাঁদে পড়ে মাসুদ ধীরে ধীরে অপরাধজগতে জড়িয়ে পড়ে এবং ব্যাংক থেকে টাকা চুরির উদ্দেশ্যে মাটির নিচে সুড়ঙ্গ খোঁড়ার ভয়ংকর পরিকল্পনায় নামে এই ঘটনাকে কেন্দ্র করেই এগিয়ে যায় সিনেমার গল্প।
জে আই