দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বসংগীতের কিংবদন্তি ড্রামার জ্যামাইকান ড্রামার স্লাই ডানবার মারা গেছেন। ডানবারের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার স্ত্রী থেলমা।
জ্যামাইকান সংবাদপত্র দ্য গ্ল্যানারকে থেলমা বলেন, সোমবার (২৬ জানুয়ারি) সকালে তার স্বামীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তার মুখপাত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও, কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী।
বব মার্লে থেকে শুরু করে দ্য রোলিং স্টোনস—অসংখ্য কিংবদন্তি শিল্পীর সঙ্গে কাজ করা এই সংগীতজ্ঞ রেগে ও আধুনিক সংগীতের ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
ডানবার মূলত প্রযোজনা জুটি ‘স্লাই অ্যান্ড রবি’–এর জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই জুটি পিটার তোশ, ব্ল্যাক উহুরু ছাড়াও বব ডিলান, গ্রেস জোনস ও ইয়ান ডিউরির মতো রক ও পপ তারকাদের বহু জনপ্রিয় গান তৈরি করেছে।
জ্যামাইকার কিংস্টোনে জন্ম নেয়া ডানবার শৈশবে টিন ক্যান দিয়ে ড্রাম বাজানো শুরু করেন। কিশোর বয়সে বেজিস্ট রবি শেক্সপিয়ারের সঙ্গে পরিচয়ের পর সংগীতজগতে তার উত্থান ঘটে।
১৯৮০ সালে তারা যৌথভাবে ‘ট্যাক্সি রেকর্ডস’ প্রতিষ্ঠা করেন, যা নতুন প্রজন্মের বহু জ্যামাইকান শিল্পীকে পরিচিতি এনে দেয়।
সূত্র: বিবিসি
/অ