দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘদিন ধরে সিনেমার খবরে অনুপস্থিত ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি। ব্যক্তিগত জীবন নিয়েও বেশ কিছুদিন আলোচনার বাইরে ছিলেন তিনি। তবে গত বছরের শেষের দিকে প্রেম ও গোপন বিয়ের গুঞ্জনে আবারও আলোচনায় ফিরে আসেন এই অভিনেত্রী।
প্রযোজক-পরিচালক সাকিব সনেটের সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনের মধ্যেই ব্যবসায়ী ও প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে তার সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ববির একটি কল রেকর্ড ফাঁস হলে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। যদিও এসব অভিযোগ অস্বীকার করে ববি দাবি করেন, উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রের মাধ্যমে তার কল রেকর্ড ফাঁস করা হয়েছে।
সিনেমায় অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন ইয়ামিন হক ববি। নিয়মিত ছবি ও ভিডিও পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। লেখালেখি তুলনামূলক কম হলেও তার প্রতিটি পোস্ট ঘিরেই ভক্তদের আগ্রহ লক্ষ করা যায়।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি বোল্ড লুকের ভিডিও প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সাগরপাড়ে ধারণ করা ভিডিওটিতে সাহসী ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় ববিকে। গতকাল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেন তিনি।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ভিডিওটির সমালোচনা করেছেন, আবার অনেকেই ববির লুক ও উপস্থাপনার প্রশংসা করে মুগ্ধতা প্রকাশ করেছেন।
উল্লেখ, ইয়ামিন হক ববি ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক করেন। অল্প সময়ের মধ্যেই তিনি নিজেকে একজন জনপ্রিয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। সর্বশেষ তাকে পর্দায় দেখা গেছে ‘ময়ূরাক্ষী’ সিনেমায়।
জে আই