দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশীয় সিনেমার সেনসেশনাল চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এবার সুপারস্টার নায়িকার চরিত্রে হাজির হতে যাচ্ছেন তিনি। নাম ‘খোয়াব’। এতে ববির বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। সাহিত্যনির্ভর সিনেমাটি নির্মাণ করছেন আবুল খায়ের চাঁদ।
সিনেমার গল্পে ববির বিপরীতে মেকআপম্যানের সহকারীর চরিত্রে দেখা যাবে আদরকে। বুধবার (২৬ জুলাই) এফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হয়। সেখানে একটানা কাজ করে শেষ করা হবে এর চিত্রায়ণ।
‘খোয়াব’ এনথ্রপলজি সিনেমা। তিনটি গল্প নিয়ে একটি সিনেমা। এর মূল নাম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’ পর্বে আদর-ববি অভিনয় করছেন।
এ ব্যাপারে ববি বলেন, ‘নতুন সিনেমায় কাজ শুরু করলাম। গল্পটি আমার কাছে চমৎকার লেগেছে। আমি সব সময় ভালো গল্পের সিনেমায় কাজ করতে চাই। আমার বিশ্বাস নতুন এই সিনেমা দর্শকরা পছন্দ করবেন। ’
জানা গেছে, ‘খোয়াব’ সিনেমাটিতে গল্পের হিরো চিত্রনায়ক সাঞ্জু জন। এতে আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, বাপ্পি আশরাফসহ অনেকে।
এম