দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের বাগদান সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আগামী ২৩ জানুয়ারি তার বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে আংটি বদলের ছবি শেয়ার করে ভক্তদের এই সুখবর জানান মধুমিতা নিজেই। বিয়ের ছয় দিন আগে ঘরোয়া আয়োজনে বাগদান সারেন এই জুটি।
আংটি বদলের পর কেক কেটে আনন্দ উদ্যাপন করেন তারা। প্রকাশিত ছবিতে দেখা যায়, একে অপরের আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন মধুমিতা ও দেবমাল্য। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘শুধুই আমার’।
দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ব্যক্তিগত জীবনে তিনিও ভ্রমণপ্রিয় বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়, আগামী ২৩ জানুয়ারি কলকাতার বারুইপুর রাজবাড়িতে তাদের বিয়ের মূল অনুষ্ঠান হবে। পরে ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিয়ের দিন দুজনই ঐতিহ্যবাহী পোশাকে সাজবেন।
মধুমিতা সরকারের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন। কয়েক বছর আগে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর দীর্ঘ বিরতি শেষে দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী।
এমএস/