দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণী সুপারস্টার ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে নেটিজেনদের মধ্যে। সেই চুপিচুপি সম্পর্ক এবার পরিণয়ের পথে—এমন খবরই এখন ঘুরছে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা যুগল।
ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ধানুশ ও ম্রুণাল ঠাকুরের চার হাত এক হতে পারে। বিয়ের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে রাজস্থানের রাজকীয় শহর উদয়পুর। সেখানকার একটি বিলাসবহুল প্রাসাদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
তবে জাঁকজমকের চেয়ে ব্যক্তিগত পরিসরকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই জুটি। সম্ভাব্য আয়োজনে শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন বলে গুঞ্জন রয়েছে। যদিও সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে ধানুশ বা ম্রুণাল—কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।
এর আগে দুজনই বরাবর একে অপরকে ভালো বন্ধু হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি এবং সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি উষ্ণ আচরণ ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে। অনেকেরই ধারণা, নীরবতার আড়ালে বড় কোনো চমকের প্রস্তুতি নিচ্ছেন তারা।
তবে ধানুশের ক্ষেত্রে এটি হতে যাচ্ছে দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়ার সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। ধানুশের দুই পুত্রও রয়েছে। অন্যদিকে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ম্রুণাল ঠাকুর। দুজনের বয়সের পার্থক্য নিয়েও আলোচনা কম নয়। সব জল্পনা-কল্পনার মাঝেই প্রশ্ন একটাই—সব বাধা পেরিয়ে কি সত্যিই এই সম্পর্কে পরিণয়ের সিলমোহর বসছে? আপাতত তার উত্তর মিলবে সময়ের সঙ্গেই।
/অ