দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চতুর্দশ নেপাল আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হয়ে নেপাল যাচ্ছেন নির্মাতা সুপিন বর্মন। গত মাসে উৎসব আয়োজকদের পক্ষ থেকে অফিসিয়ালি আমন্ত্রণ পেয়েছেন তিনি ।
বিলাক্সেন ক্রিয়েশনস এর আয়োজনে ও নেপাল ফিল্ম ডেভলপমেন্ট বোর্ডের সার্বিক সহযোগিতায় আগামি ১৬ জানুয়ারি থেকে শুরু হবে নেপাল আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং শেষ হবে ১৯ জানুয়ারি ।
তিন দিনব্যাপি চলচ্চিত্র উৎসবটির আসর বসবে নেপাল ফিল্ম ডেভলপমেন্ট বোর্ড মিলনায়তনে।
প্রতিবছর আফ্রিকা ও নেপালের কোলাবরেশনে বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতাদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র , স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রকে নেপালের সাথে সংযুক্ত করে আয়োজক কমিটি।
জুরি সদস্য ও নির্মাতা সুপিন বর্মন জানান তিনি গত তিন বছর তার নির্মিত তিনটি শর্ট ফিল্ম নিয়ে নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব,নেপাল কালচারাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং নেপাল হিউম্যান রাইটস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেন।
তবে এইবারের অংশগ্রহণটা একটু আলাদা। অসংখ্য মেধাবী নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখার পাশাপাশি বিচারিক কাজ করার দারুণ অভিজ্ঞতাও সঞ্চয় হবে বলে জানান। ইতোমধ্যে তিনি অনলাইনে প্রতিযোগিতা বিভাগের শর্ট ক্যাটাগরীর চলচ্চিত্র দেখে বিচার কাজ সম্পন্ন করেছেন । এই উৎসবে অন্যতম দিক হলো অসংখ্য তরুণ তরুণীর উচ্ছ্বাসভরা অংশগ্রহণ। দর্শকের প্রাণবন্ত উপস্থিতি আপনাকে সত্যি মুগ্ধ করবে।
উৎসব পরিচালক ডাব্বু ছেত্রি বলেন, বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা,কলাকুশলীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এখানে ফলে সকলের সাথে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি ও ভাবের আদানপ্রদান করার দারুণ মুহূর্ত তৈরি হয়। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা যে প্রতিবছর আমরা বাংলাদেশের চলচ্চিত্র পেয়ে থাকি। উৎসব সূত্রে সুপিন বর্মনের সাথে পরিচয়। তিনি একাধারে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক এবং আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা । তার এই দক্ষতা আমাদের ফেস্টিভ্যালে দারুণভাবে কাজে লাগাতে পেরে আমরা আনন্দিত।
উল্লেখ্য যে সুপিন বর্মন বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক ও উৎসব পরিচালক এবং অনেকগুলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাতা যা ইতোমধ্যে তাকে নির্মাতা হিসেবে পরিচিত করেছে সেই সাথে পেয়েছেন দেশ বিদেশের অনেক পুরস্কার ।
বগুড়ায় বসে চলচ্চিত্র নিয়ে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলীদের সাথে গড়ে তুলেছেন সুসম্পর্ক তাইতো প্রতিবছর বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলীরা। সুপিন বর্মন দ্বিতীয়বারের মতো জুরি সদস্য হয়ে দেশের বাহিরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
এর আগে তিনি কলকাতার বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের অঙ্কুর চলচ্চিত্র উৎসবে ফিল্ম সিলেকশন বোর্ডের সদস্য হিসেবে ও হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে কাজ করেছেন। আগামি ১৫ জানুয়ারি তিনি নেপালের উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানা যায়।
উল্লেখ্য এইবার বাংলাদেশ থেকে খন্দকার সুমনের ‘সাঁতাও’, শায়লা রহমান তিথির "ঝরা পাতার চিঠি" এবং সাগর ইসলামের ‘নো ডাইচ’ অফিসুয়াল সিলেকশন পেয়েছে।
কে