দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বছরের প্রথম দিনেই ভক্তদের জন্য আনন্দের খবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। তার ও স্বামী নাট্যশিল্পী সালমান আরাফাতের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজেই এই সুখবর নিশ্চিত করেন নাদিয়া।

ওই পোস্টে নাদিয়া তার বেবি বাম্প ফটোশুটের একটি ছবি শেয়ার করে জানান, তাদের ছোট রাজকন্যার নাম রাখা হয়েছে ‘মেহরোজ নূর সানাহ’।
কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন,আল্লাহর অশেষ রহমতে হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা একটি সুন্দর কন্যাসন্তান (মেহরোজ নূর সানাহ)-কে পেয়ে ধন্য। আল্লাহ যেন ওকে রক্ষা করেন। তাকে সঠিক পথ প্রদর্শন, ঈমান, ভালোবাসা ও অফুরন্ত সুখে যেন ভরিয়ে দেন আল্লাহ। আমাদের ছোট রাজকন্যার জন্য আপনারা দোয়া করবেন।
উল্লেখ, অভিনেত্রী সালহা খানম নাদিয়া ২০২৪ সালের জুন মাসে নাট্যশিল্পী সালমান আরাফাতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের সংসারে নতুন এই অতিথির আগমন ঘটলো, যা তাদের জীবনে যোগ করেছে নতুন আনন্দ ও পূর্ণতা।
২০০৮ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা নাদিয়া গত দেড় দশক ধরে বিনোদন অঙ্গনের একজন জনপ্রিয় মুখ। ছোট পর্দায় অসংখ্য নাটকে অভিনয়ের পাশাপাশি বড় পর্দাতেও তিনি নিজের অভিনয়গুণের স্বাক্ষর রেখেছেন। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেড রাম’-এর মতো চলচ্চিত্রে তার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়েছে।
জে আই