দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এবার কানাডায় একসঙ্গে সময় কাটাচ্ছেন ঢালিউড তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। এ সময় তাদের সঙ্গে ছিল পুত্র আব্রাম খান জয়। নিজের ফেসবুক পেজে লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস।
এর আগে, গত ২ জুলাই প্রিয়তমা ছবির মুক্তি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর ঠিক দশ দিন পর ছেলে জয়কে নিয়ে সেখানে যান অপু। এরপর ছেলেকে সঙ্গে নিয়ে তারা একসঙ্গে ঘোরাঘুরি করেন। সে ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়।
এবার আর অন্য কোনো মাধ্যম নয়, অপু বিশ্বাস নিজেই জানিয়ে দিলেন একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা।
যুক্তরাষ্ট্রের পরে এবার তাদের গন্তব্য কানাডা। সেখানকার একটি পার্কে ফায়ার ওয়ার্ক প্রদর্শনীর সময় ফেসবুক লাইভে আসেন অপু। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ওই লাইভে অপুকে এক মুহূর্তের জন্য দেখা গেলেও দেখা যায়নি শাকিব কিংবা জয়কে। তবে বাবা-ছেলের কথোপকথন নেপথ্যে শোনা যাচ্ছিল। এ সময় ছেলেকে ফায়ার ওয়ার্ক দেখাচ্ছিলেন শাকিব।
বেশ কয়েক দিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছে, ফের মিলিত হচ্ছেন শাকিব-অপু। এ ব্যাপারে শাকিব মুখ না খুললেও সংবাদমাধ্যমে কথা বলেছেন অপু।
তিনি বলেন, তখন রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এ জন্য আমাকে ভুগতে হয়েছে। আমি আর ভুগতে চাই না। আমার মা–বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি নতুন করে মা–বাবা পেয়েছি। শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই। তাই একটু সময় দিন আমাকে, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলব।
জেডএ