দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হঠাৎ করেই মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়ক রিয়াজের ‘মৃত্যু’ সংক্রান্ত একাধিক পোস্ট ছড়িয়ে পড়ে। আর তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
অজানা উৎসের এসব পোস্টে বিভ্রান্ত হন ভক্ত, অনুসারী ও চলচ্চিত্র অঙ্গনের মানুষজন। তবে গুজব ছড়ানোর অল্প সময়ের মধ্যেই রিয়াজের ঘনিষ্ঠজন ও সহশিল্পীরা স্পষ্ট করে জানান, সংবাদটি সম্পূর্ণ মিথ্যা; রিয়াজ সুস্থ আছেন এবং পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন।
এদিকে, গণঅভ্যুত্থানের পর থেকেই আত্মগোপনে আছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। চলচ্চিত্র শিল্পী সমিতির কেউই জানেন না এই নায়কের বর্তমান অবস্থান।
দেশেই আছেন না দেশ থেকে পালিয়ে ভারতে গেছেন তার সত্যতা মেলেনি। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি।
নব্বই দশকের মাঝামাঝি সময় থেকে চিত্রনায়ক রিয়াজ ছিলেন ঢালিউডের শীর্ষ জনপ্রিয় মুখ। ২০২২ সালে রিয়াজ অভিনীত সর্বশেষ ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি মুক্তি পায়।
/অ