দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘দৃশ্যম’ নামটা শুনলেই দর্শকদের মনে টানটান উত্তেজনা আর রহস্যের ছবি ভেসে ওঠে। সেই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই বলিউড থেকে এলো মন খারাপ করা এক খবর। জানা গেছে, ‘দৃশ্যম ৩’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আর দেখা যাবে না অক্ষয় খান্নাকে।
সবে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ ছবির বিপুল সাফল্যে যখন অক্ষয় খান্না প্রশংসার জোয়ারে ভাসছেন, ঠিক তখনই তার এই সিদ্ধান্ত ঘিরে টিনসেল টাউনে শুরু হয়েছে জোর চর্চা। কেন তিনি এই বহুল প্রতীক্ষিত ছবিটি থেকে সরে দাঁড়ালেন, তা নিয়ে চলছে নানা জল্পনা ও গুঞ্জন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নির্মাতারা ইতোমধ্যেই ‘দৃশ্যম ৩’-এর মুক্তির দিন নির্ধারণ করে ফেলেছেন। পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের ২ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে আসার কথা। তবে অক্ষয় খান্নার প্রস্থান গল্পের গতিপথে কী প্রভাব ফেলবে, তা নিয়ে দর্শকদের কৌতূহল এখন আরও বেড়ে গেছে।
সবকিছু যখন ঠিকঠাক এগোচ্ছিল, তখনই বাধ সাধল অভিনেতা ও নির্মাতাদের মধ্যকার মতপার্থক্য। ছবিতে অভিনয়ের জন্য অক্ষয়ের পারিশ্রমিক নিয়ে কোনো সমস্যা ছিল না, বরং অনস্ক্রিন উপস্থিতি ও চরিত্রের গভীরতা নিয়ে নির্মাতাদের কাছে কিছু বিশেষ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন তিনি।
তবে চিত্রনাট্যের সেই পরিবর্তনগুলোতে সায় দেননি পরিচালক ও প্রযোজক। সৃজনশীল এই মতানৈক্যের কারণেই শেষ পর্যন্ত এই মেগা প্রজেক্ট থেকে সরে আসার সিদ্ধান্ত নেন অক্ষয়। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত অক্ষয় খান্না কিংবা ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
উল্লেখ্য, এর আগে রণবীর সিং ‘ডন ৩’ থেকে সরে দাঁড়িয়েছিলেন। কাকতালীয়ভাবে রণবীর ও অক্ষয় দুজনেই ‘ধুরন্ধর’ ছবিতে পর্দা শেয়ার করেছেন। বক্স অফিসে সেই ছবির অভাবনীয় সাফল্যের পর এই দুই তারকাই এখন নিজেদের কাজের বিষয়ে অনেক বেশি সচেতন।
জে আই