দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দুই বাংলাতেই অভিনয় করছেন। এই অভিনেত্রীকে নিয়ে ট্রলের ঘটনা নতুন কিছু নয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি।
মিথিলা ওপার বাংলার একটি পডকাস্টে মুখ খুললেন এসব ট্রলের ঘটনা নিয়ে।
এই সুন্দরী জানান, একটা সময় ছিল যখন তাকে এই ব্যাপারগুলো ভাবাত, এখন আর ভাবায় না।
মিথিলা বলেন, ‘জানেন সোশ্যাল মিডিয়ায় লোকজন যারা আমাকে না চিনেই মন্তব্য করছেন, তারা আসলে কারা তা আগে জানতে হবে। এরা মানুষ, অটোবটস নাকি রোবট তা-ও কিন্তু আমি জানি না।
তিনি আরও বলেন, ‘যারা আমাকে ট্রল করেন, তারা আমাকে কাছ থেকে দেখেনি। পারসোনালি আমার সঙ্গে তাদের কোনো চেনাজানা নেই। এরা বাইরে থেকে একটা পরিস্থিতি দেখে এরপর নিজের মতো করে একটি কল্পনা ও দৃষ্টিভঙ্গি দাঁড় করায় যে, মিথিলা এরকম অথবা মিথিলা ওইরকম। এটা তাদের ভাবনার বহিঃপ্রকাশ।’
মিথিলা বলেন, ‘মানুষের দৃষ্টিভঙ্গিতে সব সময় নিজের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে। যেমন ধরুন, আমি আরেকটা মানুষকে কীভাবে দেখি সেটায় আমার চিন্তাভাবনা আর আমার পারসোনালিটির রিফ্লেকশন ঘটে। তাই আমি বলব, এই যে সোশ্যাল মিডিয়ায় এত ট্রলিং, গালিগালাজ, নোংরা কথা বলেন যারা, এসব আসলে তাদের পারসোনালিটির রিফ্লেকশন। এখানে আমার কোনো দায়বদ্ধতা নেই। কারণ, আমি তাদের চিনি না, তারা আমাকে চেনে না।’
বলে রাখা ভালো, গত ৭ জুলাই টালিউডের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মিথিলার প্রথম ছবি ‘মায়া’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। রাজর্ষি দের পরিচালনায় ছবিটিতে আরও অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তীর মতো অভিনয়শিল্পীরা।