দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢালিউডের পরিচিত মুখ মডেল ও নায়ক নিরব বলেছেন, নিশোর বিয়ে ও বাচ্চার কথা বন্ধু হয়েও আমরা জানতাম না। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে আফরান নিশো বলেছিলেন, আমার বন্ধু নিরব, ইমন ব্যক্তিজীবনকে অন্তরালে রেখেছে। সেটা তাদের ক্যারিয়ারে যে খুব সাহায্য করেছে, এমনটা নয়। নিশোর ওই কথার পরিপ্রেক্ষিতে নিরব এসব জানালেন।
নিরব বলেন, আফরান নিশো আমার বন্ধু, অথচ তার বিয়ে ও বাচ্চা হওয়ার খবর শুধু আমি না, আমাদের মিডিয়ার কেউ হয়তো জানত না। আমার বিয়ে, বাচ্চা গোপন করেছি কি না আপনারাই জানেন। হলফ করে বলতে পারি, মিডিয়াও জানে না নিশো কবে বিয়ে করেছে।
নিশোর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নিরব বলেন, আমি পালিয়ে বিয়ে করেছি, তারপরও গোপন করিনি। আমি নিজেই গণমাধ্যমে ফোন করে জানিয়েছি। সেসব খবর ছাপা হয়েছে। আমার বাচ্চা হলো, আমি গণমাধ্যমকে জানিয়েছি। গুগল করলেই খবর পাওয়া যাবে। অথচ নিশোর বিয়ের ও বাচ্চা হওয়ার খবর গোপনই ছিল। নিশো আমার বন্ধু, সে ভারতের পত্রিকায় গিয়ে এমন মিথ্যে কথা কিভাবে বলল সেটা আমার বোধগম্য হচ্ছে না।
ক্ষোভ প্রকাশ করে নিরব বলেন, আপনারাই বলুন, নিশো যে বিয়ে করছে সে খবর জানেন? তার বিয়ের খবর গণমাধ্যমে এসেছে? তার বাচ্চা আছে, এ খবর কি কেউ জানে? গণমাধ্যমে কখনো এসেছে? যে ইস্যু নিয়ে নিশো একের পর এক কথা বলে যাচ্ছে সেই ঘটনা সে নিজেই ঘটিয়েছে। বরাবরই সে বউ-বাচ্চাকে আড়াল করেছে, গোপন করেছে।
ঈদে মাত্র ২৭ টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সুড়ঙ্গ সিনেমা। সেই সিনেমাটি এবার ভারতের পশ্চিমবঙ্গেও মুক্তি পাচ্ছে। সিনেমার প্রচারণায় অংশ নিতে বুধবার কলকাতায় যায় রায়হান রাফী, আরফান নিশো ও তমা। বৃহস্পতিবার আনন্দবাজারে সিনেমার প্রচারণার অংশ হিসেবে সাক্ষাৎকার দেন নিশো। সেখানে নিরব ও ইমনকে নিয়ে এসব কথা বলেন তিনি।