দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কলকাতার অনেক জনপ্রিয় সংগীতশিল্পী বাংলাদেশে গাইতে আসেন নিয়মিত। সেই ধারাবাহিকতায় ইমন চক্রবর্তীও গাইতে এসেছেন সম্প্রতি। তবে এসেই মুশকিলে পড়েছেন তিনি। সামাজিক মাধ্যমে চাইলেন সাহায্য।
ফেসবুক পোস্টে ইমন চক্রবর্তী লিখেছেন, ‘ঢাকায় আছি কিন্তু হটস্টার চলছে না...আমি কী করে বিশ্বকাপ দেখব? সাজেশন দাও।’
ভারতের ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি-প্লাস হটস্টার চলতি বিশ্বকাপ ক্রিকেট সরাসরি প্রচার করছে। তবে এই প্ল্যাটফর্ম বাংলাদেশ থেকে দেখা যায় না। তাই বন্ধুদের কাছে সমাধান চেয়েছেন তিনি।
গায়িকার ফেসবুক পোস্টের নিচে তার অনেক বন্ধুই নানারকম সমাধান দিয়েছেন। অনেকেই তাকে বাংলাদেশি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে খেলা দেখার পরামর্শ দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে যারা ইমন চক্রবর্তীকে অনুসরণ করেন, তারা জানেন, কলকাতায় ম্যাচ থাকলে তিনি নিয়মিতই খেলা উপভোগ করতে ইডেন গার্ডেনে হাজির হন।
আর