দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের গুরুগ্রামে ভোজপুরি এক অভিনেত্রী-গায়িকাকে হোটেলে ডেকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই অভিনেত্রী একটি মামলা করেছেন। উদ্যোগ বিহার থানায় গুরুগ্রামের চক্রপুরের বাসিন্দা মহেশ পাণ্ডের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন তিনি।
এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এবং ইন্ডিয়া ডট কম।
ভুক্তভোগী অভিনেত্রী বলেন, কয়েকদিন আগে ইনস্টাগ্রামে মহেশ পাণ্ডের সঙ্গে পরিচয় হয় আমার। ভোজপুরি চলচ্চিত্রে কাজের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এজন্য গুরুগ্রামের একটি হোটেলে আমাকে দেখা করতে বলেন। পরে দিল্লি থেকে গুরুগ্রামে যাই। আমি পৌঁছানোর আগেই হোটেলের একটি ঘর ভাড়া করে রেখেছিলেন মহেশ। কয়েকটি কথা বলার পরই উনি মদ্যপান করতে শুরু করেন। সেই মুহূর্তে আমি ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করি, তখন আমাকে আটকে রেখে ধর্ষণ করেন মহেশ।
মহেশ পাণ্ডের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বরুণ দহিয়া বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ সত্যি হলে দোষীকে অবশ্যই গ্রেপ্তার করা হবে।