দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাতৃত্বের ব্যস্ততা যেন তাকে পুরোপুরি আড়ালে রেখেছিল। প্রায় পাঁচ মাস পর অবশেষে প্রকাশ্যে এলেন বলিউড তারকা কিয়ারা আদবাণী।
সোমবার (৮ ডিসেম্বর) পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ার মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় হুল্লোড় পড়ে যায়। মা হওয়ার পরও আগের মতোই টোনড ফিগার ও আত্মবিশ্বাসী উপস্থিতি সব মিলিয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন কিয়ারা।
ডেনিম শর্টস, ওয়ান-শোল্ডার টপ, পনিটেল আর স্নিকার্সে তার সহজ-স্বতঃস্ফূর্ত লুক মুহূর্তেই ভাইরাল। গত মাসে মেয়ে সারায়াহর নাম ঘোষণা করেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা। ইনস্টাগ্রামে যৌথ পোস্টে জানান, হিব্রু ভাষা থেকে নেওয়া এই নামের অর্থ রাজকন্যা বা সম্ভ্রান্ত নারী।
এদিন কিয়ারাকে দেখে পাপারাৎজিদের প্রশ্ন-সারায়াহ কেমন আছে? মাথা নেড়ে কিয়ারা জানান, মেয়ে খুব ভালো আছে। তবে নেটিজেনদের নজর এড়ায়নি আরো কিছু বিষয়। কেউ অবাক তার দ্রুত ফিটনেস ফিরে পাওয়া নিয়ে, কেউ আবার দাবি করছেন-কিয়ারার দাঁতেও নাকি কিছু পরিবর্তন হয়েছে। এখনো পর্যন্ত মেয়ের মুখ প্রকাশ করেননি সিদ্ধার্থ-কিয়ারা। গত মাসে সন্তানের ছোট্ট মোজা ঢাকা পায়ের একটি ছবি শেয়ার করেছিলেন তারা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মা হওয়ার খবর নিশ্চিত করেন কিয়ারা। এরপর ১৫ জুলাই কন্যাসন্তানের জন্মের কথা জানিয়ে তারা লিখেছিলেন- আমাদের হৃদয় পূর্ণ, আমাদের পৃথিবী বদলে গেছে।
জে আই