দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডে সফল অভিনেতাদের তালিকায় নাম লেখাতে পারেননি। তবে সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিনেমায় রহমান ডাকাত রূপে আবির্ভাব হয়ে নতুন করে নিজের জাত চেনালেন। বলছি, বলিউড অভিনেতা অক্ষয় খান্নার কথা—দীর্ঘ ক্যারিয়ারে যার নাম জড়িয়েছে রিয়া সেন, ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে কারিশমা কাপুরের মতো একাধিক অভিনেত্রীর সঙ্গে।
কখনো রিয়া ও আবার কখনো ঐশ্বরিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা গিয়েছে, তবে সবচেয়ে আলোচিত ছিল কারিশমা কাপুরের সঙ্গে তার সম্পর্ক। কিন্তু এত প্রেম, সম্পর্কের গুঞ্জন—সবকিছুর পরও তার বয়স এখন পঞ্চাশে। তবু বিয়ে করতে চান না অভিনেতা।
কেন? সে উত্তর নিজেই দিলেন অভিনেতা। অক্ষয়ের স্পষ্ট বক্তব্য—তিনি বিয়ে করে সংসার করার মানুষ নন।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি একা থাকতে ভালোবাসি। নিজের সঙ্গ উপভোগ করি। কারও চাপে পড়ে বিয়ে করতে চাই না। বিয়ে মানে দায়িত্ব, আপস—যার জন্য আমি প্রস্তুত নই। নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারাটাই আমার কাছে শান্তি।’
তিনি আরও জানান, সময়ের সঙ্গে সঙ্গে তিনি ‘কমিটমেন্ট ফোবিক’ হয়ে উঠেছেন। আগে বিয়ের স্বপ্ন দেখলেও এখন একাকিত্বই তার কাছে স্বস্তির জায়গা।
অক্ষয়ের ভাষায়, ‘আমি ভয় পাই—বিয়ের পর যদি আমার জীবনের নিয়ন্ত্রণ অন্য কারও হাতে চলে যায়! তাই নিজেকে বিবাহিত অবস্থায় কল্পনাই করতে পারি না।’
একসময় তিনি ‘hopeless romantic’ ছিলেন, আদর্শ সঙ্গীকে খোঁজার স্বপ্ন দেখতেন। অনুরাধা প্রসাদকে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘শুধু সমাজ বা পরিবারের চাপে বিয়ে করা ভুল। সঠিক মানুষটিকে পাওয়া জরুরি।’
কিন্তু বছর গড়ানোর সঙ্গে সঙ্গে তার ভাবনায় পরিবর্তন এসেছে। এখন তিনি দৃঢ় সিদ্ধান্তে স্থির—বিয়ে করবেন না।
বর্তমানে অক্ষয় খান্না ‘ধুরন্ধর’ ছবিতে রহমান ডাকাতের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন। রণবীর সিং, অর্জুন রামপাল, সঞ্জয় দত্তসহ আরও অনেকে অভিনীত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে চলছে এবং দর্শকের দারুণ সাড়া পাচ্ছে।
এবি/