দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছোট পর্দার অভিনেতা তিনু করিম অসুস্থ। রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। অভিনেতার স্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২৪ নভেম্বর থেকে তিনু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) তার শারীরিক অবস্থা অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
অভিনেতার স্ত্রীর কথা অনুযায়ী, গত ৮ নভেম্বর বরিশাল গ্রামের বাড়িতে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনু করিম। তখন শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে দ্রুত ঢাকায় এনে ২৪ নভেম্বর তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে আইসিইউতে রাখা হলেও দুদিন আগে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে নেওয়া হয়। তবে বুধবার আবার রক্তচাপ ও রক্তে সুগারের মাত্রা হঠাৎ কমে গেলে তিনি জ্ঞান হারান। এরপর তাকে প্রথমে আইসিইউতে এবং পরে লাইফ সাপোর্টে স্থানান্তর করা হয়।
স্বামীর সুস্থতার জন্য দোয়া কামনা করে হুমায়রা নওশিন গণমাধ্যমকে বলেন, ‘সবাই আমার সন্তানের বাবার জন্য দোয়া করবেন, তিনি যেন আমাদের কাছে ফিরে আসতে পারেন। তিনু করিমের ১১ বছর বয়সী এক মেয়ে রয়েছে।’
প্রায় দুই যুগ ধরে অভিনয়ে আছেন তিনু। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে তার টিভি নাটকে অভিষেক হয়। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান। এছাড়াও তিনি ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’ সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন।
আরএ