দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুর্ঘটনার কবলে পড়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় খলঅভিনেতা ডন। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি।
এই অভিনেতা প্রাথমিক চিকিৎসা শেষে এখন ঢাকার বাসায় বিশ্রামে রয়েছেন।
এ ব্যাপারে ডন বলেন, দিন চারেক আগে বন্ধুদের আমন্ত্রণে বাইক চালিয়ে খাগড়াছড়িতে যাচ্ছিলাম। হঠাৎ বৃষ্টিস্নাত রাস্তায় মোটরসাইকেল নিয়ে পিছলে পড়ি। ঘটনার পর উপজেলা চেয়ারম্যানসহ অন্য বন্ধুরা খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। সেখানে চারদিন থাকার পর ঢাকায় ফিরেছি।
তিনি বলেন, বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হওয়ায় পড়ে গিয়ে শরীর, হাত ও মুখের বিভিন্ন অংশ রক্তাক্ত হয়েছে। সবার দোয়ায় এখন একটু ভালো আছি।