দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অপেক্ষার অবসান করে অবশেষে ওটিটিতে আসছে প্রেম আর বিরহের নতুন গল্প ‘নূর’। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী।
নেটদুনিয়ায় মুক্তি পেয়েছে সিনেমাটির অফিশিয়াল টিজার। মাত্র ৪২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রেমিকা ঐশীকে হারিয়ে প্রায় পাগল শুভ। এরপরই তাকে দেখা যায় বন্দি অবস্থায়।
‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ সিনেমার পর শুভ ও ঐশী জুটির এটি তৃতীয় সিনেমা। তিন বছর আগে এ সিনেমার কাজ শেষ করেন তারা।
সম্প্রতি ‘নূর’ সিনেমার প্রচারে যুক্ত হয়ে নিজেদের ফেসবুকে সিনেমাটির প্রচারণায় দেখা গেছে নায়ক-নায়িকাকে। দুজনের একটি সুন্দর ছবি আপলোড করে ক্যাপশনে শুভ লিখেছেন, তোরে এত ভালোবাসি, আর বলবো কতবার।
অন্যদিকে ঐশী লিখেছেন, যদি হারাস একটিবার, মরে যাবো শতবার।
পরিচালক রায়হান রাফী নির্মিত এ সিনেমা প্রথমে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত এটি মুক্তি পাচ্ছে ওটিটিতে। বায়োস্কোপ প্লাসে দেখা যাবে সিনেমাটি।
আরএ