দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিয়ে করলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। পাত্রের নাম শুভংকর সেন। তিনি পেশায় একজন মডেল এবং চাকরিজীবী।
সোমবার (২৪ নভেম্বর বিয়েবন্ধেনে আবদ্ধ হয়েছেন তারা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে একটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানান গায়িকা নিজেই।
গায়িকা পূজা জানান― গত এক বছর ধরে তাদের মধ্যকার পরিচয় ও বন্ধুত্ব। তারপর দুই পরিবারকে বিষয়টি জানানো হলে পারিবারিকভাবেই বিয়ে হয় তাদের। আর নতুন জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন তিনি।
এ গায়িকা দেওশর জনপ্রিয় গায়িকাগুলোর মধ্যে অন্যতম একজন। তার গাওয়া ১০টিরও বেশি গানের ভিউ কোটির ঘর অত্রিকম করেছে। এ ব্যাপারে গত বছরের সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, সব ক’টি গানই অডিওর একক গান, কোনোটি প্লে-ব্যাক নয়। মিশ্র অ্যালবামে প্রকাশ হয়েছে গানগুলো। সেই গানগুলোই এই সফলতা অর্জন করেছে।
গানগুলোর তালিকায় রয়েছে, তুমি দূরে দূরে আর থেকো না (৮৪ মিলিয়ন), এত কাছে (৪১ মিলিয়ন), চুপি চুপি (৪০ মিলিয়ন), একটাই তুমি (৩৪ মিলিয়ন), তোমার আমার ভালোবাসা (৩১ মিলিয়ন), তুমি ছাড়া (৩০ মিলিয়ন), কেন বারে বারে (২৭ মিলিয়ন), মানে না মন (১৫ মিলিয়ন), মিউজিক ভিডিওতে আরেফিন রুমী ও পূজা, তোমায় ছেড়ে (১০ মিলিয়ন), সাত জনম (১০ মিলিয়ন)।
উল্লেখ্য, ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুরি সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পূজা। কিন্তু চার বছর পর ২০২১ সালের ডিসেম্বরে বিচ্ছেদ হয় তাদের।
আরএ