দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলাম আবারও ঢাকায় আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই জানিয়েছেন তার বহুল প্রতীক্ষিত কনসার্টের তারিখ।
বুধবার (১৯ নভেম্বর) প্রকাশিত পোস্টে মঞ্চে পারফর্ম করার একটি ছবি শেয়ার করে আতিফ লিখেছেন, ‘১৩ ডিসেম্বর ২০২৫, ঢাকায়।’
কনসার্টটির আয়োজন করছে ‘মেইন স্টেজ’ নামের ইভেন্ট প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামে বিশেষ এই কনসার্ট অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা মাঠে, যা হবে সম্পূর্ণ ওপেন-এয়ার।
ইভেন্ট সংশ্লিষ্টরা জানান, ওইদিন বেলা ১টা থেকে দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে। মূল কনসার্ট শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
শিগগিরই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। এবার টিকিট পাওয়া যাবে দুটি ক্যাটাগরিতে জেনারেল ও ফ্রন্ট ভিআইপি।
এর আগে গত বছরের ২৯ নভেম্বর ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের সেই কনসার্টে তিনি ‘জিতনি দোফা’, ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’সহ বহু জনপ্রিয় গান পরিবেশন করে ভক্তদের মাতিয়ে তুলেছিলেন।
জে আই/ আরএ