দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা ও ‘চাঁদের আলো’ সিনেমার পরিচালক শেখ নজরুল ইসলাম মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন বলে জানা গেছে।
নির্মাতার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।
রোববার (১৬ নভেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি জানান, শেখ নজরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুপুরে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
মুক্তি লেখেন, তার নায়িকা হিসেবে প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ‘চাঁদের আলো’। সেই সিনেমার পরিচালক শেখ নজরুল ইসলামই তাকে প্রথম ক্যামেরার সামনে দাঁড়াতে সাহস জুগিয়েছিলেন। মুক্তির ভাষায়, প্রথম শট দেওয়ার আগে তিনি বলেছিলেন, ‘একদম নার্ভাস হবে না, তুমি পারবে।’ এক টেকেই শট ওকে হলে তিনি হাততালি দিয়ে আমাকে উৎসাহিত করেছিলেন।
চলচ্চিত্রে নতুনদের প্রতি অত্যন্ত আন্তরিক ও উৎসাহব্যঞ্জক একজন নির্মাতা হিসেবে পরিচিত শেখ নজরুল ইসলাম একাধিক পরিচয়ের অধিকারী পরিচালক, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা, কাহিনীকার, গীতিকার ও অভিনেতা। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
তবুও সম্প্রতি মুক্তির সাথে কথোপকথনে তিনি জানিয়েছিলেন, শরীর একটু সুস্থ হলে আবার সিনেমা নির্মাণে ফিরতে চান।
বর্তমান পরিস্থিতিতে মুক্তি অনুরাগীদের উদ্দেশে নির্মাতার জন্য দোয়া চেয়ে লিখেছেন, মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। সবাই শেখ নজরুল ইসলাম মামার জন্য দোয়া করবেন।
যে আই