দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের ভোপালের জনপ্রিয় মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার খুশবু আহিরওয়ার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে তোলপাড়। এবার তার চূড়ান্ত ময়নাতদন্ত রিপোর্টে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। সূত্র: এনডিটিভি।
চিকিৎসকরা জানিয়েছেন, মৃত্যুকালে গর্ভবতী ছিলেন খুশবু। মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকেরা উল্লেখ করেছেন ফ্যালোপিয়ান টিউব ফেটে অভ্যন্তরীণ রক্তক্ষরণ, যা একটি গর্ভাবস্থাজনিত জটিলতা।
এদিকে ২৭ বছর বয়সী এই তরুণীর মৃত্যুর ঘটনায় তার প্রেমিক কাশেম হোসেনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে একাধিক গুরুতর অভিযোগ। যার মধ্যে রয়েছে মারধর, ধর্মান্তরে জোর করার অভিযোগও।
পুলিশ জানায়, সোমবার (১০ নভেম্বর) সকালে খুশবু ও কাসিম উজ্জয়িন থেকে ভোপাল ফিরছিলেন। পথে ভোপালের ইন্দোর রোডের ভৈসাখেদি এলাকায় বাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খুশবু। কাশেম তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে কাশেম সেখান থেকে পালিয়ে গেলেও পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, প্রায় দেড় বছর আগে আত্মহত্যার চেষ্টা করেছিলেন খুশবু। তার হাতে পুরনো কাটা দাগ পাওয়া গেছে, যা সাধারণত আত্মহত্যা প্রবণতার সঙ্গে যুক্ত।
আরএ