• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

নতুন গান, নতুন ভিডিওতে নতুন ফারিয়া

বিনোদন ডেস্ক
  ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

বিনোদন অঙ্গনে নুসরাত ফারিয়ার শুরুটা হয় বেলাল খানের গাওয়া একটি গানের মডেল হিসেবে। এরপর অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে আসেন আলোচনায়। একটা সময় টেলিভিশন নাটক হয়ে সিনেমায় অভিনয় শুরু করেন। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় তার যাত্রাটা সবার চোখে পড়ে। একটা পর্যায়ে এসে সিনেমার অভিনয়কে পুঁজি করে গান প্রকাশেও মনোযোগী হন ফারিয়া।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অভিনয় আর সংগীত—দুই অঙ্গনেই নিজেকে আলোচনায় রাখেন তিনি। কিছুদিনের বিরতির পর নতুন গান নিয়ে আবারও ফিরছেন এই তারকা। ইতোমধ্যেই তিনি ফুয়াদ আল মুক্তাদির, সঞ্জয়সহ কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে কাজ শেষ করেছেন।

তিনি বলছেন, এবার শ্রোতাদের উপহার দিতে চান ভিন্নধর্মী ও উন্নতমানের গানের ভিডিও।

অভিনেত্রী ও গায়িকা নুসরাত ফারিয়া নতুন কয়েকটি গান নিয়ে সংগীতজগতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। অভিনয়জীবনের পাশাপাশি সংগীতেও সমানভাবে সরব থাকতে এই তারকা প্রথম গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ২০১৮ সালে, ‘পটাকা’ গানটির মাধ্যমে। এই গান প্রকাশের পর আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়। এরপর তিনি আরও চারটি গান প্রকাশ করেছেন।

গত বছরের শুরুর দিকে জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে আরেকটি গান রেকর্ড করলেও সেটি এখনো প্রকাশিত হয়নি।

সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে ফারিয়া সেই গান প্রকাশে বিলম্বের কারণ ব্যাখ্যা করেন এবং নিজের নতুন সংগীত পরিকল্পনা সম্পর্কে জানান।

নতুন গান প্রকাশে বিলম্বের বিষয়ে ফারিয়া বলেন, ‘একটি ভালো প্রযোজনার জন্য অনেক মানুষের সমন্বয় লাগে আর সেটি সময়সাপেক্ষ। আমি শুধু গান রেকর্ড করে প্রকাশ করি না, আমি এমন মিউজিক ভিডিও বানাতে চাই যা দর্শককে চমকে দেবে, নতুন কিছু দেখার অনুভূতি দেবে। সে কারণেই সময় লাগছে।’

ফারিয়া জানান, তার বেশ কয়েকটি নতুন গান প্রকাশের অপেক্ষায় আছে। ফুয়াদ, সঞ্জয়সহ আরও কয়েকজন প্রতিভাবান সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন। প্রতিটি প্রজেক্টই খুব সুন্দরভাবে এগোচ্ছে।

‘আশিকী’ খ্যাত এই অভিনেত্রী আরও জানান, ‘তিনি এমন কিছু শিল্পীর সঙ্গে কাজ করতে চান যাঁদের গান শুনে বড় হয়েছেন। ‘কয়েকজন সংগীতশিল্পী আছেন, যাদের গান শুনে আমি বড় হয়েছি। তাদের সঙ্গে যদি কাজ করার সুযোগ পাই, সেটা হবে সত্যিই দারুণ ব্যাপার। এমন কিছু পরিকল্পনা করছি। দেখা যাক কতদূর যাওয়া যায়,’ বলেন ফারিয়া।

সংগীতের পাশাপাশি ফারিয়া শিগগিরই বড় পর্দায়ও ফিরছেন।

তিনি বলেন, ‘এ মাসের শেষ দিকে একটি নতুন ছবির শুটিং শুরু করব। শিগগিরই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

আরও পড়ুন

২৩-এ দেখা, ২৪–এ প্রেম, ২৫-এ বিয়ে করলেন অভিনেত্রী

ঢালিউড ও টলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করা এই অভিনেত্রী জানান, গত কয়েক বছর তিনি কোনো ভারতীয় বাংলা ছবিতে কাজ করেননি। ‘অনেক দিন হলো কলকাতায় কাজ করিনি। বিশেষ কোনো কারণ নেই। ভিসা জটিলতা ও যাতায়াতসংক্রান্ত কিছু সমস্যার কারণে কাজ করা কঠিন হয়ে পড়েছিল। সবকিছু স্বাভাবিক হলে আবারও সেখানে কাজ করতে চাই,’ বলেন ফারিয়া।

গত মাসে নুসরাত ফারিয়া কানাডায় একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন। তিনি জানান, আগামী নভেম্বরে আরেকটি আন্তর্জাতিক সফরে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তার।

কে

  • ফারিয়া
এ সম্পর্কিত আরও খবর
ঈদের একাল সেকালের বর্ণনা দিলেন নুসরাত ফারিয়া
ঈদের একাল সেকালের বর্ণনা দিলেন নুসরাত ফারিয়া
‘ডিভোর্সের পর বলেন খারাপ মেয়ে, ফের বিয়ে হলে বলেন— টিকবে না’
‘ডিভোর্সের পর বলেন খারাপ মেয়ে, ফের বিয়ে হলে বলেন— টিকবে না’
ভোটের আগে যে প্রশ্ন করলেন ফারিয়া
ভোটের আগে যে প্রশ্ন করলেন ফারিয়া
যে কারণে নিজেকে বদলে ফেললেন শবনম ফারিয়া
যে কারণে নিজেকে বদলে ফেললেন শবনম ফারিয়া
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।